Order online: 📞 01304-004499 ⚡ Same Day Delivery Available on Orders Before 12pm Email: toyhavenbd@gmail.com
📞 Order online: 01304-004499 ⚡ Same Day Delivery Available on Orders Before 12pm ✉ toyhavenbd@gmail.com 📞 Order online: 01304-004499 ⚡ Same Day Delivery Available on Orders Before 12pm ✉ toyhavenbd@gmail.com
Search for products...
20 October, 2025 / By Dr. Shamim Arman Khan

শিশুদের মস্তিষ্ক বিকাশ: কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে দ্রুত উন্নতি ঘটে

শিশুর জন্মের পর থেকেই তার মস্তিষ্ক দ্রুত বিকাশ শুরু করে। জীবনের প্রথম কয়েক বছরকে বলা হয় “Brain Development Window”, যেখানে শেখা, বুঝা, চিন্তা, আচরণ, ভাষা — সব কিছুর ভিত্তি তৈরি হয়। তাই এই সময়ে সঠিক পরিবেশ, পুষ্টি ও যত্ন শিশুদের ভবিষ্যৎকে আরো শক্তিশালী করে।

খেলাই শিশুর সবচেয়ে প্রাকৃতিক শেখার উপায়। ব্লক, পাজল, রং করা, গল্প সাজানো— এসব খেলা তার সমস্যা সমাধান, মনোযোগ ও সৃজনশীল চিন্তা বাড়ায়। যেসব খেলায় হাত ও চোখ একসাথে কাজ করে (যেমন ব্লক দিয়ে ঘর বানানো, বল ছোড়া), সেগুলো মস্তিষ্কের সংযোগ আরও শক্ত করে। এছাড়া বাইরে খেলা, দৌড়ানো বা প্রকৃতির মাঝে সময় কাটানো শিশুর মানসিক শান্তি ও ফোকাস বাড়ায়।

শিশুর মস্তিষ্ক বিকাশ কীভাবে হয়?

জন্মের পর থেকেই শিশুর মস্তিষ্কের নিয়ুরন কানেকশন বা “Brain Connection” তৈরি হতে থাকে। প্রতিটি স্পর্শ, শব্দ, রং, হাসি, খেলনা — সবকিছুই মস্তিষ্কে নতুন সিগন্যাল পাঠায়। এই সিগন্যালগুলো বারবার তৈরি হলে মস্তিষ্ক আরও শক্তিশালী ও সক্রিয় হয়।


মস্তিষ্ক বিকাশে প্রভাব ফেলে যেসব বিষয়

১. পুষ্টিকর খাবার • মায়ের দুধ • ওমেগা-৩ সমৃদ্ধ খাবার (ডিম, মাছ) • ফল ও সবজি এসব খাবার মস্তিষ্কের গঠন ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।


২. নিরাপদ ও ভালোবাসাময় পরিবেশ

শিশু যত বেশি ভালোবাসা ও নিরাপত্তা পায়, তত দ্রুত তার স্নায়ুতন্ত্র শক্তিশালী হয়।

৩. পর্যাপ্ত ঘুম

শঘুমের সময় মস্তিষ্ক নতুন তথ্য প্রক্রিয়া করে এবং শিখে নেয়। শিশুদের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।

৪. শেখা ও খেলা

খেলার মাধ্যমে শিশু সবচেয়ে দ্রুত শেখে। রং চিনা, ব্লক সাজানো, শব্দযুক্ত খেলনা, পাজল — এসব খেলনা মস্তিষ্কের বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করতে শেখায়।

খেলনার ভূমিকা মস্তিষ্ক বিকাশে

খশিশুর বয়স অনুযায়ী সঠিক খেলনা তার • সমস্যা সমাধানের ক্ষমতা • সৃজনশীলতা • হাত–চোখের সমন্বয় • ভাষা বিকাশ • সামাজিক আচরণ সবকিছুই উন্নত করে।